শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ুন আহমেদের মামার আবেদন

হুমায়ুন আহমেদের মামার আবেদন

বিশ্বজিৎ দত্ত: মাহবুব নবী শেখ সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট মামা। থাকেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। তাদের বাড়িটির নাম শেখ বাড়ি। এই বাড়িতেই  হুমায়ুন  আহমেদ ও তার ভাইয়েরা  শৈশবে ও কৈশোরে বসবাস করেছেন। ইদানিং বাড়িতে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মামা মাহবুব নবী শেখ চোরদের প্রতি একটি আবেদন জানিয়েছেন। এই আবেদনটি খুবই চমৎকার। 

সামাজিক প্রচার মাধ্যমে এই আবেদনের একটি ছবি প্রচার হলে অনেকেই বলছেন। এই না হলে হুমায়ূন আহমেদের মামা। মাহবুব নবী শেখ বাড়ির সামনে ব্যানারে রিখেছেন, চুরির সঙ্গে সম্পৃক্তদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বাড়িতে চুরি করার মতো মূল্যবান কোন সম্পদ নাই।

তাই আমাদের বাড়িতে চুরির চেষ্টা করা আপনাদের মূল্যবান সময়ের অপচয়। অপরদিকে চুরির পর ঘর গোছোনো আমাদের জন্য কষ্টের কাজ। ভবিষ্যতে চুরির পরিকল্পনায় বিষয়গুলো আমলে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল। 

বিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়