শিরোনাম
◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩, ১২:০২ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৩, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই

রহমান মৃধা

পূর্ব এবং পশ্চিম বার্লিনের প্রাচীর যেদিন ভেঙ্গেছিল,
পুরো ইউরোপ নতুন আশার স্বপ্ন দেখেছিল,
দেখেছিল গণতন্ত্রের বাতিঘরে নতুন আলো,
ভেবেছিল এ আলো আজীবন জ্বলবে মনের আনন্দে,
প্রায় দুই যুগ পরে সে আলো নিভে গেলো,
মাত্র একজন স্বৈরাচারীর কারণে সমস্ত আশা হঠাৎ হতাশায় পরিপূর্ণ হয়ে গেল।

কিন্তু কেন এমন হলো?
গোটা পৃথিবীর মানুষের কি কিছুই করার ছিল না?
তারা কি প্রতিবাদ করতে পারত না?
পারবে কী করে, তারা তো নিজেরাই এভাবে শাসন এবং শোষণ করে যুগে যুগে পৃথিবীর বুক চিরে ভূখণ্ড তৈরি করেছে।

একটা মাত্র পৃথিবী, অথচ তাকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করা হয়েছে।
আমরা বলি মানুষ মানুষের জন্য, কিন্তু এসব শুধু কথার কথা,
আমরা বলি ধনী আর গরিবে ভেদাভেদ নাই, কিন্তু এসব শুধু কথার কথা,
আমরা বলি সাদা-কালো সবাই সমান, কিন্তু এসব শুধু মুখের কথা।

আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান,
আমরা এশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান,
আমরা মন্ত্রী, রাজা, বাদশা, গরিব, ফকির, কিষাণ।

কারণ ওইযে বলেছি, মাটির পৃথিবী সেতো একটা, কিন্তু তাকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।
ঠিক তেমনি ভাবে মানুষ জাতিও তার নৈতিকতার বিসর্জন দিয়ে নিজেকে ধ্বংস করে একা হয়েছে।

আজ আর কেউ পুতিনকে মানুষ বলে না,
সবাই তাকে স্বৈরাচারি জালেম বলে গালি দেয়,
কারণ সে জুলুম করে হরণ করছে একটি ভূখন্ড।

আমরা বলি আমরা, কিন্তু আমরা সত্যিকার্থে আমরা নই,
আমরা সেই আগের মতোই আমি, তুমি বা সে।
তাইতো আজ সেই পুতিন পৃথিবীটা ধ্বংস করছে।
আর আমি তুমি চেয়ে চেয়ে দেখছি।

আমার এবং তোমার কিছুই বলার নেই?
বলার থাকলেও কিছু করার নেই,
করার আছে, তবে ইচ্ছে নেই,
ইচ্ছে আছে হয়তো সামর্থ নেই।
সামর্থ আছে কিন্তু দরকার নেই,
দরকার আছে তবে সময় নেই।
সময় আছে তবে শক্তি নেই,
শক্তি আছে কিন্তু একতা নেই,
শুধু নেই আর নেই।

  • সর্বশেষ