শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২২, ০৯:৩৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২২, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বব ডিলানের লেখা চিঠি বিক্রি হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ডলারে

মিহিমা আফরোজ : রকস্টার বব ডিলান তার হাইস্কুল প্রেমিকা বারবারা এ্যান হিউইটকে উদ্দেশ্য করে যে প্রেমপত্রগুলো লিখেছিলেন তা নিলামে বিক্রি হয়েছে ৬৭০,০০০ ডলারে। ববের লেখা প্রেমপত্রগুলো বিক্রি হয়েছে সুপরিচিত পর্তূগীজ বইয়ের দোকান লিভরারিয়া লেলোতে। ইয়ন

বব ডিলান পঞ্চাশের দশকের শেষের দিকে বারবারাকে চিঠি লিখেন। চিঠিতে তিনি বারবারার প্রতি তার ভালোবাসা এবং তাকে ঘিরে তিনি যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই অনুভূতির বহিঃপ্রকাশ করেছিলেন।

বব ডিলান যখন বব জিমারম্যান নামে পরিচিত ছিলেন, তখন তিনি চিঠিগুলো লিখেছিলেন। মজার বিষয় হল, তিনি কিভাবে তার ভবিষ্যৎ পরিবর্তন করার পরিকল্পনা করছেন এবং একদিন লক্ষ লক্ষ রেকর্ড বিক্রি হওয়ার আশা করছেন সে বিষয়েও চিঠির মাধ্যমে বারবারাকে জানান।

তিনি চিঠিতে তার প্রেমিকাকে বডি হলি শোতে আমন্ত্রণ জানিয়েছেন এবং তার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তিনি কবিতাও লিখেছিলেন।
 
২০২০ সালে বারবারা মারা যাওয়ার পর তার মেয়ে চিঠিগুলো খুঁজে পেয়েছিলেন। পর্তূগীজের বইয়ের দোকানটি তার মোট ৪২ টি চিঠি ১৫০ পৃষ্ঠার একটি বই হিসেবে সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যেন বব ডিলানের ভক্তরা সেটি পড়ার সুযোগ পায়।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়