শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৪৮ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি নারী নই যোদ্ধা

কবি স্বর্ণলতা

নেমেছি এবার পথে, দেখা হবে রণক্ষেত্রে
প্রস্তুত হও বন্ধু তুমি, আমি দাঁড়িয়ে সম্মুখে।
অনেক সয়েছি আমি, করেছি ভুল বারবার
আঘাত করেছো তুমি, ক্ষমা করেছি আবার।
আর হবেনা এমন ভুল, এবার হতেই হবে যুদ্ধ
তোমার রক্তে রঞ্জিত হবেই আমার অস্ত্র
এস বন্ধু,অস্ত্র তোল সম্মুখে তাকিয়ে দেখো
অসহায় নারী দাঁড়িয়ে, আঘাত করো ইচ্ছেমত।
আজ আমি মরতে চাই, না হয় তোমায় মেরে
বাঁচার মত বাঁচতে চাই, তুলে নিয়েছি অস্ত্র তাই
ভয় কেনো পাচ্ছ তুমি, নারী সে তো অসহায়
তাকে তো যখন খুশী যেখানে খুশী মারা যায়।
এস শক্তি দেখিয়ে যাও, নারী যখন যোদ্ধা হয়
তখনই পাওয়া যায় তার সত্যি শক্তির পরিচয়।
তুমি তো চিনেছো ভুল,যাচাই করে নাও আজ
যতো করেছো অপমান, ফিরিয়ে দেবো সব দান।
আজ আমি মানবো না কোন নিষেধ কোন বাধা
আজ আমি শুধু নারী নই,আমি এক যোদ্ধা।
সম্মুখে এস কোথায় তোমরা শত্রুসেনার  দল
পেছন থেকে খেলবে কত,আর করবে কত ছল।
আজ ছলনার কবর দেবো আমি  নিজের হাতে
যুদ্ধ এবার হবেই হবে আমার, তোমার সাথে।।
                                            

  • সর্বশেষ
  • জনপ্রিয়