শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ নভেম্বর ৪০তম বিসিএসের নম্বরপত্র পেতে আবেদন শুরু

শহীদুল ইসলাম: [২] ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন করার আহ্বান করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি)। 

[৩] পিএসসি জানিয়েছে, যারা লিখিত পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষার নম্বরপত্র সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে নিতে পারবেন। 

[৪] লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্র ছক পূরণ করে পিএসসি সচিবের অনুকুলে ১ হাজার টাকার ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনপত্র পিএসসির প্রধান কার্যালয়ের ইউনিট-১৩-এর পরিচালক দপ্তরে জমা দিতে হবে।

[৫] ২৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। এ সময়ের পর আর কোনো আবেদনপত্র নেওয়া হবে না। লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়