শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৩:০৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের নানা সমস্যার সমাধানে ঘিয়ের ব্যবহার

ডেস্ক রিপোর্ট: ঘি আমাদের ত্বকের জন্য খুব ভালো উপাদান। অনেকেই ত্বকের যত্নে নানান ধরনের কসমেটিক ব্যবহার করে থাকেন তবে ঘরোয়া উপাদানেও রয়েছে অনেকের ভরসা। ত্বকের যত্নে ঘি ব্যবহার করতে পারেন আপনি। অনেকেই ত্বকের নানা সমস্যা সমাধান করতে ঘি ব্যবহার করে থাকেন।

তবে কীভাবে ব্যবহার করলে সুফল মিলবে আসুন জেনে নেওয়া যাক-

ত্বকের আদ্রতা ধরে রাখে : ঘি ত্বকের আদ্রতা বজায় রাখতে সহায়তা করে। ঘি ব্যবহার করলে ত্বক ময়শ্চারাইজ হতে পারে। এমনকী শুষ্কভাবও কম হতে পারে। চুলকানি এবং জ্বালাভাব হলে তা ঘি লাগিয়ে সারিয়ে তুলতে পারেন আপনি। এমনকী ঘি-এর ক্রিম শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দিতে পারে।

ডার্ক সার্কেল গায়েব : চোখের পাশে ডার্ক সার্কেল পড়া খুবই সাধারণ এক বিষয়। এই ডার্ক সার্কেল মলিন করতে সহায়তা করে ঘি। চোখের চারপাশে একটু ঘি দিয়ে সামান্য মালিশ করলেই দূর হয়ে যাবে ডার্ক সার্কেলের সমস্যা।

ঠোঁটে লাগাতে পারেন ঘি : ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার জন্যেও ঘি-এর ব্যবহার করতে পারেন। ঠোঁটে নিয়মিত ঘি লাগালে উপকার পাবেন আপনি। ঠোঁটের রুক্ষভাব দূর করে ঠোঁটকে গোলাপি করে তুলতে একটু ঘি যথেষ্ট।

ঘি ও বেসন : ২ চামচ বেসনের সঙ্গে ঘি ও দুধ মিশিয়ে মুখে মাখুন। ভালো ফল পাবেন।

মধু ও ঘি : আধ চামচ মধুর সঙ্গে আধ চামচ ঘি নিতে হবে। এই প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার মুখে এবং গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩বার ব্যবহার করতে পারেন। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়