শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৩, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানকে মারার আগে একটু ভাবুন

হ্যাপি আক্তার: বাচ্চাদের কাছে প্রধান ভরসার জায়গা হলো বাবা-মা। বিপদে পড়লে আগে ছুট্টে এসে তো আপনার কোলেই সে আশ্রয় নয়। আর তারাই যখন দুষ্টুমি করে, তখন যেন ভুল করেও তাদের গায়ে হাত তুলবেন না। এতে করে লাভের থেকে ক্ষতি হবে বেশি।এই সময়

মনোরোগ বিশেষজ্ঞের মতে, কোনোভাবেই শিশুদের মারধর করা উচিত নয়। এতে বাচ্চাদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়। বাচ্চাদের মার-ধর করলে তারা খুব ভিরু হয়ে যায়। অবচেতন মনে এই কষ্টের স্মৃতি বার বার ঘুরে ফিরে আসতে পারে। আবার কারোর ক্ষেত্রে জেদ বেড়ে যায়। মারধর করলে শিশুর স্বাভাবিক বিকাশে তা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।’ 

বড় হয়ে সেও অন্যকে আঘাত করতে পারে। এমনটা নয় যে বাচ্চা সব সময় জেনে-বুঝেই আঘাত করবে। কারও কারও ক্ষেত্রে তো বড় হওয়ার পরেও এমন মানসিকতা থেকে যেতে পারে। তাই বুঝতেই পারছেন বাচ্চাকে মারলে তার একটা সুদূরপ্রসারী প্রভাব রয়েছে, যা উপেক্ষা করার নয়।

ডাক্তারের মতে, কোনও বাচ্চার মধ্যে যদি গট মাও বি-নামক জিন নিয়ে জন্মায় এবং ছোটবেলায় বারংবার বাবা-মার কাছ থেকে লাঞ্ছনা পেতে থাকে, তাহলে ভবিষ্যতে অ্যান্টিশোসাল হওয়ার আশঙ্কা বাড়ে।

বাচ্চারা দুষ্টমি করলে কী কোনো শাস্তি দেওয়া যাবে না: বাচ্চার জেদ বা ট্যানট্রাম সামলানোর জন্য মারধোর বা বকাবকির প্রয়োজন নেই। বাবা-মার ধৈর্য বা পেশেন্স সব সমস্যার সমাধান করে দেবে। চিকিৎসকের মতে, বাবা-মার উচিত নিরীহ উপায়ে শিশুকে শাস্তি দেওয়া।

শোধরানো যায়: চিকিৎসকের মতে, বাচ্চার সঙ্গে নানা চুক্তি করুন। সহজভাবে বললে, যেমন ধরুন এই কাজটি করলে তবেই প্রিয় খেলনাটি সে পাবে। নইলে তার থেকে তা নিয়ে নেয়া হবে। এমন করুন, তাতে ফল পাবেন।

টাইম আউট পদ্ধতি প্রয়োগ করতে পারেন। কী বিষয়টা? বাচ্চা দুষ্টুমি করলে তাকে ঘরের কোনে বসিয়ে রাখুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময়ে কেউ তার সঙ্গে কথা বলবেন না বা আদর করবেন না।

বাড়ির সবাই একসঙ্গে কথা বলা বন্ধ করে দিন। বাচ্চা কথা না শুনলে তার সঙ্গে কেউই যেন কথা না বলে সে দিকে নজর দিন। এই সময় কেউ যদি তাকে আদর করে বা কথা বলে, তাহলে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে যিনি এই শাস্তি দিচ্ছেন তাকে হয়তো বাচ্চা অসম্মান করতে শুরু করতে পারে। তাই পরিবারের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।

দুষ্টুমি বা অন্যায় করলে বাবা-মা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেকথা বুঝিয়ে দিন বাচ্চাকে। তবে যাই করুন গায়ে কখনোই হাত তুলবেন না।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়