শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে সুস্থ থাকতে সকালে খেতে পারেন যেসব ভেজানো বীজ

গরমকালে সুস্থ থাকতে সকালে কী খাওয়া উচিত, তা নিয়ে নানা মত রয়েছে। তবে পুষ্টিবিদদের মতে, খালি পেটে কিছু ভেজানো বীজ খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী হতে পারে। 

বিশেষ করে কুমড়োর বীজ, তরমুজের বীজ, মেথি বীজ ও কিশমিশ গরমের দিনে শরীরকে সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখে।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, রাতে এসব বীজ ও কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে তা সহজে হজম হয় এবং শরীর দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। এসব খাবার ফাইবারে সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাশাপাশি সারাদিন শরীরকে চাঙ্গা রাখে।

বিশেষজ্ঞরা জানান, কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদ্স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। 

অন্যদিকে তরমুজের বীজে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি পেশি গঠন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

শরীর ঠান্ডা রাখতে মেথি খুব কার্যকর। এটি হজমশক্তি বাড়ায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এক চামচ মেথি সারারাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে পানিটুকু পান করুন এবং দানাগুলো চিবিয়ে খান। 

বিশেষজ্ঞদের মতে, এসব বীজ ও শুকনো ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়। তবে পরিমাণ মতো খাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়