শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজাজ খারাপ? দ্রুত ভালো করার ৫ উপায়

পোশাগত সমস্যা, পারিবারিক জীবনে অশান্তিসহ নানা কারণে আমাদের মন মেজাজ খারাপ থাকে। মেজাজ খারাপ লাগলে তার প্রভাব পড়ে সব কাজের উপর। তখন ঘুমও ভালো হয় না। দৈনন্দিন জীবনে কিছু কিছু অভ্যাস তৈরি করতে পারলেই মেজাজ দ্রুত ভালো করা সম্ভব। 

গভীর শ্বাস নিন : নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমায়। এই অভ্যাস স্নায়ুতন্ত্রকে শান্ত সংকেত পাঠায়। যার ফলে মন স্থির হয়।

সূর্যের আলোতে যান : প্রাকৃতিক আলোর ঝলক সেরোটোনিন মানে গুড হরমোন বাড়ায়। খুব মেজজাজ খারাপ হলে জানালার কোছে দাঁড়ালেও সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়।

দ্রুত কাঁধ ঘোরান : কাঁধে টান লাগলে পিঠের উপরের অংশ শিথিল হয় । সেই সঙ্গে শরীরে জমে থাকা চাপ কমে। মাত্র কয়েক সেকেন্ডের এই ব্যায়ামে শরীর হালকা বোধ করে। 

এক গ্লাস পানি পান করুন : অনেক সময় পানিশূন্যতার কারণে শরীরে বিরক্তি তৈরি হয়। এমন হলে দ্রুত এক গ্লাস পানি পান করুন। এতে শরীর ও মস্তিষ্ক সতেজ হয়ে উঠবে।

নিজের প্রশংসা করুন : আজ আমি সেরাটা দিচ্ছি -এর মতো ছোট ইতিবাচক কথা মন ভালো করে দেবে।  সেই সঙ্গে মানসিক দৃঢ়তা বাড়াবে। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়