শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি করপোরেশনে চাকরি, বেতন ৫৩ হাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজস্ব খাতভুক্ত ৯ম ও ১০ম গ্রেডের ১৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮–৩২ বছর

২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয়। শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয়। শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৪. উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৫টা।

আবেদন ফি: সব পদের জন্য ভ্যাটসহ আবেদন ফি ২২৩/– টাকা।
সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) ভ্যাটসহ আবেদন ফি ৫৬/– টাকা।

নির্দেশনা: আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে।
অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়