শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪২ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হবিগঞ্জের হাফেজ বশির

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের জয়রথ ছুটছেই। সেই ধারাবাহিকতায় এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন হবিগঞ্জের ছেলে হাফেজ বশির আহমদ।

[৩] স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে পশ্চিম এশিয়ার মুসলিম দেশ ইরান।

[৪] মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় নাইজেরিয়া।

[৫] হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির আহমদ। তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

[৬] এর আগে ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। এবার ইরান থেকে পেলেন চ্যাম্পিয়ন পুরস্কার।

[৭] এর আগে গত বছর দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেরাওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন টাঙ্গাইলের ছেলে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম হন হাফেজ নাজমুস সাকিব।

[৮] এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েকজন হাফেজ বিশ্বের বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। দেশ থেকেও হয়েছেন পুরস্কৃত এবং সম্মানিত।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ