শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৭:২২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২২, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ঈদুল আজহার

সুমাইয়া মিতু: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী, আগামী ৩০ জুন পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। খালিজ টাইমস

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এ বছর সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। এই ছুটির মধ্যে রয়েছে আরাফাতের দিন এবং ঈদুল আজহার তিন দিন।

আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল আজহার ছুটি ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারবেন। এই সময় ভ্রমণের চাহিদা তুঙ্গে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ ছুটির সময় অনেক আমিরাতি এবং প্রবাসী ছুটি কাটাতে আমিরাতের বাইরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়