শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ বছর দায়িত্ব থাকা ষাটগম্বুজ মসজিদের ইমাম মারা গেছেন

মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর

ডেস্ক রিপোর্ট: বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সূত্র: ডিবিসি নিউজ

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ জানান, ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীন ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়