শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ।

পরে তার বয়ান বাংলা তর্জমা করবেন মাওলানা আব্দুল্লাহ। এর পরেই হেদায়েতের কথা ও আখেরি মোনাজাত শুরু হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিনের অনুসারী মাওলানা ইউসুফ বিন সাদ।

প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি টঙ্গীর তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের হাজার হাজার মুসুল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেয়।  

এক ময়দানে থাকা-খাওয়া এবং রাত্রিযাপন সহ আল্লাহকে রাজি খুশি করাতে আমল করেন এসব মুসল্লিরা। ইজতেমা ময়দানে বসে শুনেন বিশ্বের শীর্ষস্থানীয় সব  মাওলানাদের বয়ান। তবলিগ জামাত আয়োজন করেন এই বিশ্ব ইজতেমার। এটি ৫৭তম বিশ্ব ইজতেমা।  

দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।  

এর আগে গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।  

এরপর গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।  

নিজামুদ্দিনের অনুসারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিনের অনুসারী মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ‌

  • সর্বশেষ