শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে পালিত হল ওমর খৈয়াম জাতীয় দিবস

রাশিদ রিয়াজ: প্রখ্যাত ইরানি কবি, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের স্মরণে জাতীয় দিবস পালিত হলো ইরানে। ১৭ মে বিখ্যাত এই গণিতবেত্তার জন্মদিবস পালন করা হয়। দিবসটি ইরানে একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

পারস্য এই মহাকবির পুরো নাম গিয়াসউদিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি। ১০৪৮ খ্রিস্টাব্দের ১৭ মে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর ওমর খৈয়াম যুবক বয়সে সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ওমর খৈয়াম শুধু কবিই ছিলেন না, মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। ইসলামি বর্ষপঞ্জি সংস্কারেও তার অবদান রয়েছে। তিনি বীজগণিতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘ট্রিট্রিটজ অন ডেমোনস্ট্রেশন অব প্রবলেম অব অ্যালজেব্রা’ লিখেছেন। একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি জালালি ক্যালেন্ডার প্রস্তুত করেন। এটি সুনির্দিষ্ট ৩৩ বছরের চক্রের একটি সৌর ক্যালেন্ডার। এটি পরে বেশ কয়েকটি ক্যালেন্ডার তৈরির ভিত্তি হয়ে ওঠে।

১১৩১ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওমর খৈয়াম।নিশাপুরে ওমরের সমাধি দেখতে অনেকটা তাঁবুর মতো। তার কয়েকটি বিখ্যাত কবিতা সেখানে উৎকীর্ণ করা আছে।

প্রতিবছর জাতীয় ওমর খৈয়াম দিবস উদযাপনে নিশাপুরে কবির সমাধিতে সাহিত্যিক ও পণ্ডিতরা সমবেত হন। এছাড়া দেশ ও দেশের বাইরে বহু স্থানে দিবসটি পালন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়