শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৯ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ভাবে এবার হজে যাওয়ার খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা

ব্রিফ করছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান

আনিস তপন: সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ নির্ধারণ করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেসরকারি হজ প্যাকেজ কত টাকার মধ্যে নির্ধারণ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণাণমলয়। এর ভিত্তিতে বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

সরকারি হজ প্যাকেজের মধ্য ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ হবে বিমান ভাড়া বাবদ। রিয়ালের মূল্য ২১ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হওয়ায় হজে যাওয়ার খরচ বেড়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

বেসরকারি হজ প্যাকেজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে হাব নেতারা জানিয়েছেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ