শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াজদে শোক অনুষ্ঠানে ৫শ বিদেশি পর্যটক

রাশিদ রিয়াজ : ইরানের ইয়াজদ প্রদেশে মহরম মাসের ধর্মীয় অনুষ্ঠানে ৫শ জনের অধিক বিদেশি পর্যটক অংশ নেন। প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পের মহাপরিচালক আহমদ আখুন্দি এই তথ্য জানান।

আখুন্দি বলেন, সাধারণ জনসংযোগ ও তথ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ‘এই পর্যটকরা ইয়াজদের বিভিন্ন শহরে তিন দিন ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক সফর হিসেবে মহররম মাসের আচার-অনুষ্ঠানে যোগ দেন।’

তিনি আরও জানান, আচার অনুষ্ঠান এবং বিশেষ শোক অনুষ্ঠানের কারণে প্রতি বছর ইয়াজদ প্রদেশ মহররম এবং সফর মাসে দেশি-বিদেশি অনেক পর্যটকের গন্তব্য হয়ে ওঠে।

আখুন্দি বলেন, ‘অস্ট্রিয়া, রাশিয়া, স্পেন, চীন, লাতিন আমেরিকাসহ বিশ্বের ১৫টি দেশ থেকে আসা বিদেশি পর্যটকরা তাকায়া ও হোসেইনিয়াহতে উপস্থিত হয়ে ইয়াজদের জনগণের শোক ও রীতিনীতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবহিত হন।’  সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়