শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, এই কথাটা কি সঠিক?

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাসও করেন। তবে এই কথাটি আসলে সঠিক নয়। ইসলামে এর কোনো ভিত্তি নেই।

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন,‘মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না এমন কোনো কথা কোরআন-সুন্নাহর কোথাও আছে বলে আমাদের জানা নেই। এটা একান্ত কারো মনগড়া বাক্য।’

তার দাবি, যদি ভাই-বোন জান্নাতি হন তবে পরকালে তাদের দেখা-সাক্ষাৎ হবে।

পবিত্র কোরআনের সুরা আবাসার ৩৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘সেদিন (কেয়ামত) মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে।’

আহমাদুল্লাহ জানান, এই আয়াতই প্রমাণ করে মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে। কাজেই যারা বলেন মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না, তাদের কথাটি সম্পূর্ণ ভুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়