শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

সঞ্চয় বিশ্বাস: [২] পাকিস্তানে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে আগামী কাল বুধবার পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 

[৩] দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। আর সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে। 

[৪] পাকিস্তানে সৌদি আরবের একদিন পর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। ফলে ধারণা করা হয়েছিল, দেশটিতে ঈদ হবে সৌদির একদিন পরই। কিন্তু রোজার শুরুর দিনে তফাৎ থাকলেও সৌদি-পাকিস্তানে ঈদ একইদিনে উদযাপিত হতে যাচ্ছে।

[৫] দক্ষিণ এশিয়ার দেশ ভারতের কেরালা ও খারগিলে আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তবে দেশটির রাজধানী দিল্লিসহ বড় বড় অঞ্চলগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে যেসব অঞ্চলে চাঁদ দেখা গেছে সেসব জায়গায় কাল ঈদুল ফিতর পালিত হবে। আর দিল্লিসহ অন্যান্য জায়গায় ঈদ হবে বৃহস্পতিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়