শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে ২ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

ববি বিশ্বাস: [২] বৃহস্পতিবার আফগানিস্তানের গজনির একটি ফুটবল স্টেডিয়ামে ফায়ারিং স্কোয়াডে এই মৃত্যুদন্ড কার্যকর করা হয়। দন্ড কার্যকরের আগে স্টেডিয়ামে সকলের সামনে সুপ্রিম কোর্ট কর্মকর্তা আতিকুল্লাহ দারবিশ তালেবান শীর্ষ নেতা খাইবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষর করা একটি মৃত্যু পরোয়ানা পড়ে শোনান। সূত্র: এএফপি

[৩] আতিকুল্লাহ দারবিশ বলেন, ‘এই দু’জন ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত। আদালতে দুইবছর এদের বিচারকার্য পরিচালনার পর এই আদেশটি স্বাক্ষর করা হলো।’

[৪] এ সময় এএফপির একজন গণমাধ্যমকর্মী সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান, মৃত্যুদন্ড কার্যকরের সময় ঐ দুই ব্যক্তির হাতে খুন হওয়া ভিক্টিমদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় এদের শেষবারের মতো অপরাধীদের ক্ষমা করা উচিত কিনা জিজ্ঞেস করা হলে উভয় পরিবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

[৫] এই মৃত্যুদন্ড কার্যকরের সময় স্টেডিয়ামে হাজারের অধিক মানুষ উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়