শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় নিহত হতে পারে আরও ৮৬ হাজার ফিলিস্তিনি: সমীক্ষা 

রাফাহ’র দক্ষিণে কবরস্থানের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনি শিশুরা

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলি হামলা আরও ৬ মাস চলতে থাকলে আরও ৮৫৭৫০ জন নিহত হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এবং জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ এক যৌথ সমীক্ষায় এ আশংকা প্রকাশ করা হয়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

[৩] ইঙ্গ-মার্কিন এই যৌথ সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, গাজার সর্ব দক্ষিণে মিসর সীমান্তের কাছে রাফাহ শহরে হামলা চালানোর সংকল্পে অটল রয়েছে ইসরায়েল। গাজার ২৩ লাখ ফিলিস্তিনির অর্ধেকের বেশি সেখানে এখন আশ্রয় নিয়েছে।

[৪] ইসরায়েলি হামলা, গণহত্যা, তান্ডব ও অবরোধের শিকার গাজা উপত্যকার জনগণের স্বাস্থ্যগত অবস্থা বিচারে এ যৌথ সমীক্ষা চালানো হয়।

[৫] গত সোমবার এ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়। এতে তিনটি বিষয় প্রকাশ হয়েছে। তাহল, গাজার লড়াই আরও তীব্র হতে পারে, দৈহিক আতঙ্ক বিস্তৃত ও রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। আর তাতেই মারা যাবেন হাজার হাজার ফিলিস্তিনি। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়