শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানের দাবি ৮ ভারতীয় নৌসেনার মুক্তিতে কোন হস্তক্ষেপ নেই তার

বিশ্বজিৎ দত্ত: [২] কাতারে মৃত্যদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌ সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে নায়ক শাহরুখ খান রয়েছেন। এমন দাবি করেছিলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির অংশীদার জনতা দলের সভাপতি সুব্রহ্মণমস্বামী। 

[৩] এই দাবির প্রেক্ষিতে গতকাল নায়ক শাহরুখ খান এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতী নৌ কর্মকর্তাদের মুক্তির বিষয়ে তিনি কিছু করেননি। তিনি এ ধরণের দাবিকে ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, এই সফলতা শুধুমাত্র ভারত সরকারের। 
 
[৪] এর আগে সুব্রহ্মণামস্বামী দাবি করেছিলেন কাতারের আমিরের সঙ্গে শাহরুখ খানের অন্তরঙ্গ সম্পর্ক থাকায় প্রধান মন্ত্রী মোদী অনুরোধ করেছিলেন শাহরুখ খানকে। যাতে শাহরুখ খান কাতারের আমিরকে এ বিষয়ে বলে নৌ কর্মকর্তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারেন। 

[৫] কাতারের একটি নৌ সেনা প্রশিক্ষণ ক্যাম্পে কাজ করছিলেন ভারতের ৮ নৌ সেনা কর্মকর্তা। গত বছর তাদের গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে কাতার সরকার। পরে কাতারের একটি নিম্ন আদালত এই ৮ কর্মকর্তার মৃত্যৃদণ্ড দেয়। ভারত সরকার এ বিষয়ে উচ্চ আদালতে গেলে তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। গত সপ্তাহে কাতারের আমিরের বিশেষ বিবেচনায় ৮ কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়