শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে মেট্রোরেল স্টেশনে গুলি, নিহত ১

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর একটি ব্যস্ততম সাবওয়ে স্টেশনে (মেট্রো) স্থানীয় সময় সোমবার বিকেলে এ গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সূত্র: এএফপি

[৩] নিউ ইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় ৯ মাইল উত্তরে অবস্থিত।

[৪] নিউ ইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।’ তিনি বলেন, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৩৪ বছর। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাননি তিনি।

[৫] যুক্তরাষ্ট্রে এমন গোলাগুলির ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে বন্দুকের সংখ্যা বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে বন্দুক রয়েছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়