শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবস্থা গ্রহণ ছাড়া নেতানিয়াহুর প্রতি বাইডেনের হতাশা অর্থহীন: বিশ্লেষণ

জো বাইডেন

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতি হতাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ার জন্য বাইডেন ব্যাপক নিন্দার মুখে থাকা বাইডেন এখন নেতানিয়াহুর ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। সূত্র : আল-জাজিরা

[৩] তবে রাফাহতে স্থল হামলার জন্য ইসরায়েল অনড় থাকার মধ্যে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রায় ‘ছিন্ন করার’ পর্যায়ে চলে এসেছেন। ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেন ইসরায়েলের চরম ডানপন্থীদের ব্যাপারে ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করছেন। সম্প্রতি কয়েকদফা আলোচনার সময় তিনি নেতানিয়াহুকে গালাগালও করেছেন বলে সোমবার এনবিসির খবরে বলা হয়েছে।

[৪] তবে বিশ্লেষকরা বলছেন যে, মার্কিন প্রেসিডেন্ট গোপনে যতই বকাঝকা করুন না কেন, গাজায় হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগ বা পদক্ষেপ গ্রহণ ছাড়া তা হবে অর্থহীন।

[৫] ওয়াশিংটন ডিসির অ্যারাব সেন্টার ফর রিসার্চ এন্ড এনালাইসিসের পরিচালক ইমাদ হার্ব বলেছেন, যার সামান্যতম বিবেকবোধ আছে তার পক্ষে গাজায় ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে হতাশা ও ক্ষোভ প্রকাশ না করা সম্ভব নয়। তবে বাইডেন এখনও ফিলিস্তিনিদের বাঁচানোর পক্ষে অতি প্রয়োজনীয় একটি যুদ্ধবিরতির আহ্বানও জোরালো ভাষায় জানাতে পারেননি। সম্পাদনা: রাশিদ 

 

এসআই /এমটি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়