শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জর্ডানের বাদশাহর 

সাজ্জাদুল ইসলাম: [২] জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন সোমবার। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলা বিশ্ব সইতে পারবে না। রাফাহতে এখন গাজার বাস্তুচ্যূত ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সূত্র : আল-জাজিরা

[৩] হামাস বলেছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা হামলায় আরও তিনজন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন।

[৪] ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজা ‘এতো বেশি মানুষ হত্যাকারী’ ইসরায়েলকে আর অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

[৫] ইসরায়েলি হামলার ১৩০তম দিন হল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৮ লাখ ৩৪০ জন। আর আহত হয়েছেন ৬৭ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন।

[৬] মার্কিন সরকারের নিরবতার সমালোচনা করেছে আটক ফিলিস্তিনি আমেরিকানদের পরিবারবর্গ। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী তিন জন ফিলিস্তিনি আমেরিকানকে আটক করেছে। পশ্চিম তীরের হেবরন শহরে সংঘর্ষের সময় তাদেরকে আটক করা হয়। কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্তু তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

[৭] এদিকে মার্কিন সরকারের পক্ষ থেকে ইয়াসমিন আলাগা তার দুই চাচাতো ভাই গ্রেপ্তারের বিষয়ে একটি বার্তা পাওয়ার কথা জানিয়েছেন। গাজার খান ইউনুসের এক আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করে ইসারায়েলি বাহিনী। মার্কিন নাগরিক আটক এই দুই তরুণ হলেন বোরাক আলাগা(১৮) ও হাশেম আল-আগা(২০)। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ