শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনূসে লড়াইয়ে বহু ইসরায়েলি সেনা হতাহত, সামরিক যান ধ্বংস

সাজ্জাদুল ইসলাম: [২] ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানকার প্রধান শহর খান ইউনিসে বিমান হামলার ছত্রছায়ায় ইসরায়েলি ট্যাংক ও স্থল সেনারা প্রবেশ করেছে । তবে খান ইউনিসের দিকে আসা ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরণের হামলা চালিয়েছে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহৎ প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের যোদ্ধারা। সূত্র: আলজাজিরা

[৩] ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বুধবার (৬ ডিসেম্বর)  ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা ‘ইসরায়েলি শত্রুদের বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে। এতে উল্লেখসংখ্যক শত্রু সেনা হতাহত হয়েছে।’

[৪] ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার খান ইউনিসকে উত্তরাঞ্চলের দের আল-বালাহ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মনে কর হচ্ছে। গত রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, এই দুই শহরের মাঝ বরাবর যে সড়ক রয়েছে সেখানে প্রায় ১৫০টি ইসরায়েলি ট্যাংক, সাজোঁয়া যান এবং অন্যান্য সামরিক বাহন অবস্থান নিয়েছে।

[৫] গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযুজ্ঞ চালায়। এরপর হামাসের সঙ্গে তাদের সাতদিনের যুদ্ধবিরতি চলে। এ বিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে তারা। ইসরায়েলিরা দাবি করছে, হামাসের বেশিরভাগ যোদ্ধা এবং কমান্ডার খান ইউনিসে অবস্থান করছেন।

[৬] ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার পর্যন্তু ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। গাজার মিডিয়া অফিস এ সংখ্যা জানিয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়