শিরোনাম
◈ ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ ফেসবুক কমেন্ট নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা (ভিডিও) ◈ অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও ব্যবসার দখল নিতে ব্যবসায়ীকে হুমকি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলা তান্ডব অব্যাহত, নিহত ১৪ হাজার ৫৩৬

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা উপত্যাকায় টানা ইসরায়েলি হামলার বৃহস্পতিবার ৪৯তম দিন। অবিরাম নৃশংস হামলা ও গণহত্যায় বুধবার পর্যন্তু নিহত হয়েছেন অন্তত ১৪ হাজার ৫৩২ জন। যার মধ্যে ৬ হাজারেরও বেশি শিশু এবং ৪ হাজার নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। সূত্র: আনাদোলু

[৩] নিহতদের মধ্যে ২০৫ জন ডাক্তার ও চিকিৎসাকর্মী, ২৫ জন অসামরিক প্রতিরক্ষী কর্মী এবং ৬৪ জন সাংবাদিক। আর আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি যার ৭৫ শতাংশেরও বেশি শিশু ও নারী।

[৪] ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে ১০২টি সরকারী ভবন, ২৬৬টি স্কুল, ৮৫টি মসজিদ ও তিনটি গীর্জা। এছাড়া ১৭৪টি মসজিদ হামলায় মারাত্মক ক্ষতি হয়েছে।

[৫] এ ছাড়া ৪৫ হাজার বসতবাড়ি পুরোপুরি ধ্বংস ও ২ লাখ ৩৩ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৬] এছাড়া ইসরায়েলি হামলার কারণে ২৬টি হাসপাতাল ও ৫৫টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়েছে। এ ছাড়া ৫৬টি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়