শিরোনাম
◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৩, ০১:৪৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার ৪২ সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ

মিয়ানমারে অস্ত্রাগার দখল করল প্রতিরোধ যোদ্ধারা, রাজধানী দখলের বার্তা!

ইমরুল শাহেদ: [২] শান রাজ্যের অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরকের পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের যৌথ বাহিনী অন্তত ৬টি ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সাঁজোয়া গাড়িও দখলে করে নিয়েছে। সূত্র: আনন্দবাজার

[৩] উত্তর মিয়ানমারে তুমুল যুদ্ধের পরে প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার নামতু নদীর উত্তরে হেসেনভি শহর ও সেনাঘাঁটি দখল করেছে। মিয়ানমার সেনা পিছু হটে নদীর দক্ষিণে অবস্থান নিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। বস্তুত, উত্তর মিয়ানমারে কুনলং, মনিক্যাট, নানবেং (লাশিও-টাংইয়ান রোডে) এবং মোনেকো ছাড়া সীমান্তবর্তী অন্য কোনও সেনাঘাঁটি এখন সামরিক জান্তা সরকারের দখলে নেই। মঙ্গলবার প্রতিরোধ যোদ্ধাদের জোট জানিয়েছে, তারা রাজধানী ইয়ঙ্গন থেকেও জান্তা সরকারকে উৎখাত করবে।

[৪] শান রাজ্য এবং সাগায়িং প্রদেশে সাফল্যের পরে পশ্চিমের শিন প্রদেশেও হামলা শুরু করেছে প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী - ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র নতুন জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’। তাদের সঙ্গে যোগ দিয়েছে, পশ্চিম মিয়ানমারে সক্রিয় দুই বিদ্রোহী বাহিনী ‘শিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), ‘কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স’ (কেএলডিএফ) পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’, জান্তা বিরোধী রাজনৈতিক দল ‘শান স্টেট প্রোগ্রেস পার্টি’।

[৫] মিজোরামের চাম্পেই জেলা লাগোয়া সীমান্তের অদূরে মিয়ানমার সেনার রিখাওদর এবং খাওমাওয়ি ছাউনি দু’টি সোমবার সন্ধ্যায় প্রতিরোধ যোদ্ধা দখল করে। প্রাণভয়ে ৪২ জন মিয়ানমার সেনা জড়োকাওথান সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ করেছেন। মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংটে মঙ্গলবার বলেন, ‘সীমান্তবর্তী একাধিক গ্রামেরও দখল নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। 

[৬] এইভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার নাগরিকদের মিজোরামে আশ্রয় নেওয়ার পরিস্থিতিতে সীমান্ত এলাকার নজরদারিতে নিযুক্ত বিএসএফ এবং আসাম রাইফেলস বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ইতোমধ্যেই উত্তর এবং উত্তর-পশ্চিম মিয়ানমারের শান এবং সাগিয়ংয়ের বিস্তীর্ণ অঞ্চল প্রতিরোধ যোদ্ধাদের দখলে গিয়েছে। 

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়