শিরোনাম
◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে উৎপাদন প্লান্ট বন্ধ ঘোষণা করলো নেসলে

মাহাবুব খান: [২] হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে পূর্ব-সতর্কতা হিসেবে একটি উৎপাদন প্লান্ট বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী সুইজারল্যান্ড ভিত্তিক এই কোম্পানি। রয়টার্স

[৩] হামাসের সাথে গত ৭ অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোন বড় কোম্পানি তাদের উৎপাদন প্লান্ট বন্ধ সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

[৪] বেশকিছু ছোট কোম্পানি ইসরায়েলে তাদের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। কিছু কোম্পানি তাদের কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

[৫] লন্ডনে এক সংবাদ সম্মেলনে নেসলে কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলে তাদের উৎপাদন প্লান্ট আপাতত বন্ধ থাকবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা। 

[৬] নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক স্নাইডার শুধু বলেন, ‘আমরা সহকর্মী এবং কর্মচারীদের সুরক্ষিত রাখার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছি। ব্যবসার বিষয়ে কোনও কিছু বলার নেই।’ সম্পাদনা: ইকবাল খান

এমকে/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়