শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৪২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে পোপ ফ্রান্সিস, শীঘ্রই করা হবে অস্ত্রোপচার

পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ত্রোপচারের জন্য ইতালির গেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। স্থানীয় সময় বিকেলে পোপ ফ্রান্সিসের পেটে অস্ত্রোপচার করা হবে। তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে। আল জাজিরা

এর আগে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচারের ব্যাপারে সম্মত হয় মেডিকেল টিম।

পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল মঙ্গলবার এ ধর্মযাজককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার করে বুধবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শুরুতে অস্ত্রোপচারের তথ্য এড়িয়ে যাওয়া হয়।

ডাইভার্টিকুলাইটিসে আক্রান্ত পোপ ফ্রান্সিসের ২০২১ সালে আরেকবার অস্ত্রোপচার করা হয়। এ বছরের শুরুতে পোপ বলেছিলেন, সেই অসুস্থতা আবার ফিরে এসেছে। এ জন্য তার ওজনেও তারতম্য দেখা দিচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য মার্চের শেষের দিকে তিন দিন হাসপাতালে থাকতে হয় তাকে। ওই সময় জেমেলি হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় লেগে যায়।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়