শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে ফিরলেও বিরোধী দলের হয়ে নেতৃত্ব না দেওয়ার দাবি বলসোনারোর

জাইর বলসোনারো

মিহিমা আফরোজ: গত জানুয়ারি মাসে ঘটে যাওয়া দাঙ্গার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ব্রাজিলে ফিরছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত কয়েক মাস তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সিএনএন, বিবিসি

যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ফ্লোরিডার অরলান্ডো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলসোনারো বলেন, প্রেসিডেন্ট লুলা সরকারের বিরোধী দলের হয়ে তিনি নেতৃত্ব দেবেন না। কিন্তু এর আগে এক সাক্ষাৎকারে বলসোনারো জানিয়েছিলেন, একজন অভিজ্ঞ বক্তি হিসেবে তিনি তার লিবারাল পার্টিকে সাহায্য করবেন এবং আগামী বছরের স্থানীয় নির্বাচনের প্রচারণা জন্য সমগ্র ব্রাজিল সফর করার ইচ্ছা রয়েছে।

দেশে ফিরে বেশ কয়েকটি আইনি জটিলতার মুখোমুখি হবেন তিনি। এর মধ্যে প্রেসিডেন্ট হিসেবে লুলার ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও দাঙ্গা বাধানোতে সমর্থকদের বলসোনারো উসকে দিয়েছেন সে অভিযোগও রয়েছে, যা এখন তদন্ত চলছে।

গত বছরে ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে লুলা দ্য সিলভা শপথ নেওয়ার আগে বলসোনারো দেশত্যাগ করেন। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান এবং ছয় মাসের ভ্রমণ ভিসার আবেদন করেন।

গত বছরে অক্টোবরে বলসোনারো প্রতিদ্বন্দ্বী বামপন্থি লুলার কাছে অল্প ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান। এই অল্প ব্যবধানের কারণে তার সমর্থকরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন এবং বিক্ষোভ করেন। পরে যা ব্রাসিলায় সহিংস ঘটনার জন্ম দেয়। বলসোনারো ওই সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তার ইন্ধনে এমনটা হয়েছে, সে অভিযোগ অস্বীকার করেছেন।

এমএ/একে

  • সর্বশেষ