শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

সৌদিতে বাস দুর্ঘটনা

সাজ্জাদুল ইসলাম: সৌদি আরবের ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

নিহত ১৩ বাংলাদেশির হলেন- নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবীদ্বারের গিয়াস হামিদ, যশোরের কাওসার মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল ও ইস্কান্দারের ছেলে রনি এবং কক্সবাজারের মোহাম্মদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, সৌদি আরবের আসির প্রদেশে  দুর্ঘটনা কবলিত বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩৫ জন বাংলাদেশি। এ দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসটিতে ১২ জন ভিন্নদেশি যাত্রী ছিলেন। তাদের ৫ জন নিহত ও ৭ জন আহত হন। 

গত সোমবার (২৭ মার্চ)  ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে ওমরাহ যাত্রী বহনকারী বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। সোমবার আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। 

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়