শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমায় সূর্যমুখী তেল ও গম রপ্তানি হ্রাস করছে রাশিয়া

শামসুল হক বসুনিয়া: আন্তর্জাতিক বাজারে সূর্যমুখী তেল ও গমের মূল্য দ্রুত হ্রাসের কারণে এ দুটি পণ্য রফতানি হ্রাস করছে রাশিয়া। দেশটির কৃষি মন্ত্রণালয় এই সপ্তাহে সাময়িকভাবে রপ্তানি স্থগিত করার আগে উৎপাদকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে। গত সপ্তাহে, সূর্যমুখী তেলের দাম প্রতি টন ১,১০০ থেকে ৮০০ ডলারে নেমেছে। আর গম প্রতি টন ৬০০ ডলার থেকে ৩৯৫ ডলারে নামে। আরটি 

রাশিয়ার তেল রফতানি নিয়ন্ত্রণ সংস্থা এই সপ্তাহে উৎপাদকদের সাথে বসে রপ্তানি বিধিনিষেধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উপ কৃষিমন্ত্রী ওকসানা লুটের বরাত দিয়ে সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। উদ্ভিজ্জ তেল রপ্তানিকারকদের একজন এ ব্যাপারে পরিকল্পিত পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন।
রুশ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি বলেছেন, সূর্যমুখী তেল উৎপাদকদের সাথে একটি পৃথক বৈঠকের সময়সূচী এখনো নির্ধারণ করা হয়নি। কৃষি বিশ্লেষণী সংস্থা সোভেকনের মতে, ২০২১ সালের পর প্রথমবারের মতো মার্চের শুরুতে রুশ গম প্রতি টন ৩০০ ডলারের নিচে লেনদেন করছে। একজন রপ্তানিকারক বলেছেন যে গমের দাম প্রতি টন ২৮০-২৭৫ ডলারে নেমে গেছে, ফলে প্রতি টন গত ২৫০ ডলারে পাওয়া যাবে।

সোভেকনের প্রধান, আন্দ্রে সিজভ, সূর্যমুখী তেল ও গমের দাম হ্রাসের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং সংকটকে দায়ী করেছেন। বেশ কয়েকটি মার্কিন ব্যাঙ্কের পতনের ফলে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে, যা বিশ্ব বাজারে খাদ্য সামগ্রীর দাম হ্রাসে অবদান রেখেছে। তবে তিনি বিশ্বাস করেন, এই প্রবণতা স্বল্পস্থায়ী হবে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়