শিরোনাম
◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি কোনও দিনই ‘সিএএ’ চালু করতে পারবে না: জ্যোতিপ্রিয়

রাশিদুল ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে নিশানা করে বলেছেন, বিজেপি কোনও দিনই ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ বা ‘সিএএ’ চালু করতে পারবে না। টাইমস অব ইন্ডিয়া/পারসটুডে

তিনি বুধবার উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় দলীয় এক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেওই মন্তব্য করেন। সম্প্রতি ঠাকুরনগরে মতুয়াদের এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় জাহাজ এবং  অভ্যন্তরীণ জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ‘সিএএ’ বাস্তবায়ন হওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজেপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘সিএএ’ কার্যকর হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ওপার বাংলা থেকে আসা হিন্দু ‘উদ্বাস্তু’ বিশেষ করে ‘মতুয়া’ সম্প্রদায়ের মানুষজনকে। সংসদে ওই বিষয়ে আইন তৈরি হলেও তার বিধি তৈরি না হওয়ায় সেটি এ পর্যন্ত কার্যকর হয়নি। নাগরিকত্ব প্রদানকে ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক রয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা রয়েছে। 

‘সিএএ’ ইস্যুতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘সিএএ’ হবে কী করে? ধরে নিন আমি লোকসভার সদস্য হয়েছি, আপনি আমাকে ভোট দিয়েছেন। ভোট দিয়ে জেতালেন। আমি আইন প্রণয়ন করলাম। তার পর আপনি বলছেন আপনার নাগরিকত্ব নিতে হবে! তাহলে ভোট দেওয়ার ক্ষমতা আপনার ছিল না। আপনি আমাকে কী করে জেতালেন? এটা বুঝতে হবে যে ভোটার কার্ড থাকার ফলে আপনি ভোট দিয়েছেন। তার মানে আপনি নাগরিক। সেজন্য ভোটাধিকার পেয়েছেন। আমার নাগরিকত্ব আছে বলেই আমি ভোটার কার্ড পেয়েছি। বিজেপি কোনোদিনই ‘সিএএ’ কার্যকর করতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আমি নাগরিক। তাহলে আমাকে নতুন করে নাগরিকত্ব নিতে হবে কেন? আমার পরিচয়পত্র আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে। তাহলে আমাকে নতুন করে নাগরিকত্ব নিতে হবে কেন’ বলেও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ আইনে ‘মুসলিমদের বাদ’  দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বিতর্কিত ওই আইনের বিধি তৈরি না হওয়ায় তা এ পর্যন্ত কার্যকর হয়নি।

প্রসঙ্গত, ‘সিএএ’এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ২৩২টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের দাবি- তারা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নন। কিন্তু ওই আইনে (সিএএ) ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা হয়েছে, তারা সেই বৈষম্যের বিরোধী।               

  • সর্বশেষ