শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ বছরের লড়াইয়ের পর শিশু পুত্রের দেহাবশেষ পেলো মা

মিহিমা আফরোজ: ১৯৭৫ সালে স্কটল্যান্ডের এডিনবার্গের এক হাসপাতালে লিডিয়া রিড তার ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের এক সপ্তাহ পর হাসপাতালে রিডের ছেলে গ্যারি মারা যায়। লিডিয়া দাবি করেন, তিনি যখন মৃত্যুর কয়েকদিন পর গ্যারির লাশ দেখতে যান, তখন তাকে অন্য একটি শিশুর লাশ দেখানো হয়। এমনকি তার ইচ্ছার বিরুদ্ধে গ্যারির ময়নাতদন্ত করেছিল হাসপাতালের কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ ৪৮ বছর পর লিডিয়া রিড তার সন্তানের দেহাবশেষ পেয়েছেন। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

ময়নাতদন্তের নামে ছেলের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আটকে রাখা হয়েছে বলে সন্দেহ করেন মা লিডিয়া। তার সন্দেহ সত্য ছিল। কয়েক বছর পর তিনি বুঝতে পারলেন, তার ছেলের শুধু অঙ্গ-প্রত্যঙ্গই রেখে দেওয়া হয়নি। পুরো শরীরটিই রেখে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে তিনি আদালতে হাজির হন। আদালতের নির্দেশে ২০১৭ সালে গ্যারির কবর উত্তোলন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানান, ওই কবরে কখনো কোনো মানুষের লাশ ছিল না। এরপরে তিনি গ্যারির দেহাবশেষ পাওয়ার জন্য লড়াই শুরু করেন, যা হাসপাতালে পরীক্ষার জন্য রাখা হয়েছিল। 

এডিনবার্গ রয়্যাল ইনফার্মারি অবশেষে ২০২৩ সালের মার্চ মাসে তার ছেলের অঙ্গ ও তার শরীরের বাকি অংশ ফিরিয়ে দিতে সম্মত হয়। স্কটল্যান্ডের হাসপাতালগুলো পরিবারকে না জানিয়ে গবেষণার জন্য কীভাবে বেআইনিভাবে মৃত শিশুদের দেহ সংরক্ষণ এবং অঙ্গ-প্রত্যঙ্গ কেটে রেখে দিত তা লিডিয়া রিডের কারণে প্রকাশ্যে আসে। 

১৯৭০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত স্কটল্যান্ডের হাসপাতালগুলো প্রায় ছয় হাজার অঙ্গ ও টিস্যু সংরক্ষণ করেছিল। ইংল্যান্ডের লিভারপুলের একটি হাসপাতালে অবৈধভাবে অঙ্গ দান করার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্কটল্যান্ডও স্বীকার করেছে, তারা এই কাজ করেছে। 

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়