শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে নারী শিক্ষা নিষেধাজ্ঞার প্রতিবাদ করায় কাবুলে অধ্যাপক গ্রেপ্তার 

ইসমাইল মাশাল

মিহিমা আফরোজ: তালিবানদের নারীদের উচ্চশিক্ষা গ্রহণে বাধা দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানের টেলিভিশনে এক লাইভ সাক্ষাৎকারে কাবুলের একজন অধ্যাপক তার নিজের ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন। শনিবার তালিবানের সিনিয়র প্রতিনিধি আব্দুল হক হাম্মাদ জানিয়েছেন, সম্প্রতি তার এই কর্মকান্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন

ইসমাইল মাশাল নামে এই ব্যক্তি কাবুলের বেসরকারি মাশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। গত ডিসেম্বর মাসে আফগানিস্তানের টোলো নিউজে এক সাক্ষাৎকারে তিনি সবার সামনে তার ডিপ্লোমা ছিঁড়ে ফেলেন। তিনি রীতিমত তার ক্ষোভ থেকে এ কাজ করেছিলেন। তিনি বলেন, আমার আর এই ডিপ্লোমার দরকার নেই। কারণ এই দেশে শিক্ষার কোন জায়গা নেই। যদি আমার বোন এবং আমার মা লেখাপড়া করতে না পারে, তাহলে আমিও এই শিক্ষা গ্রহণ করব না।

তার এই সাক্ষাৎকারের ভিডিও খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর, শবনম নাসিমি এটিকে আবার রিটুইট করেছেন। শবনম নাসিমি যুক্তরাজ্যে অবস্থিত আফগান পুনর্বাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রীর একজন প্রাক্তন নীতি উপদেষ্টা। এই ভিডিওর সঙ্গে কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফগানিস্তানে লাইভ টিভিতে তার ডিপ্লোমা ছিঁড়ে ফেলার আশ্চর্যজনক দৃশ্যটিও সংযুক্ত করে তিনি তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। সম্পাদনা: রাশিদ 

এমএ/আর/এসবি২

  • সর্বশেষ