শিরোনাম
◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: : জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৭ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে খেজুর-কফি বিতরণ করছেন এই বৃদ্ধ (ভিডিও)

 

আন্তর্জাতিক ডেস্ক: হাসিখুশি উজ্জ্বল মুখ। জন্মস্থান সিরিয়া। কিন্তু গত ৫০ বছর ধরে বাস করছেন সৌদি আরবে। তবে মজার ব্যাপার হলো– এর মধ্যে ৪০ বছরই মদিনায় ফ্রিতে খেজুর, মিষ্টান্ন ও কফি বিতরণে অতিবাহিত করেছেন এই বৃদ্ধ।

বুধবার আরবি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির জানায়, ওই বৃদ্ধের নাম ইসমাইল আজ-জাইম। বয়স ৯৫ বছর। মদিনায় সমাগত মুসল্লি ও জেয়ারতকারীদের মধ্যে তিনি এগুলো বিতরণ করেন।

মসজিদে নববীর অদূরে একটি প্লাস্টিকের চেয়ারে তার বসে থাকা নিত্তকার ঘটনা। সামনে থাকে একটি টেবিল। তাতে সাজানো ওই অঞ্চলের ঐতিহ্যগত পানীয় ‘গাওয়াহ’ বা আরবীয় কফি, মিষ্টান্ন ও খেজুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে সবার মধ্যে ফ্রিতে মিষ্টান্ন ও কফি বিতরণ করতে দেখা যায়। পরে অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন।

এ প্রসঙ্গে ‘আবু সিবা’ নামে পরিচিত ওই বৃদ্ধ বলেন– ‘আমি বিগত ৪০ বছর ধরে যা বিতরণ করেছি, তার পুরোটাই ছিল ফ্রিতে। আর এটি আমি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কারো থেকে কখনো কোনো বিনিময় গ্রহণ করিনি।’

সূত্র : আলজাজিরা মুবাশির

  • সর্বশেষ