শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৩ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে নাচায় ইরানি যুগলের ১০ বছর কারাদণ্ড

রাশিদুল ইসলাম: তেহরানে আজাদি স্কয়ারে প্রকাশ্যে নেচে আলোচনায় এসেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগ্দত্তা আসতিয়াজ হাকিকি (২১)। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এই যুগল। এ কারণে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। 

আমির-হাকিকির বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

তেহরানের আজাদি স্কয়ারে নেচেছিলেন আমির-হাকিকি। দ্য গার্ডিয়ানের খবর, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় গত বছরের নভেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। হাকিকি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।

গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ। সরকারও বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়ায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়। নিহত হন কয়েক শ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়