শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র হলেন থাপেলো আমাদ

থাপেলো আমাদ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বৃহত্তম মহানগরী জোহান্সবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন আল জামা-আহ পার্টির ৪১ বছর বয়সী থাপেলো আমাদ। তিনি দেশটির বৃহত্তম মহানগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হতে পেরে ‘গর্বিত’ এবং ‘অভিভূত’ হয়েছেন। আল জাজিরা

নির্বাচিত হওয়ার পর কাউন্সিলে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এটা ইতিহাস।’ এ সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এর সদস্য, মেয়র এমফো ফালাতসেকে প্রতিস্থাপন করতে সিটি কাউন্সিলের দ্বারা ভোট দিয়েছিলেন।

মূলত, আমাদ দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর সমর্থন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের সিটি নির্বাচনে কাউন্সিলে সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এএনসি। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়