শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০২:০৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে ট্রেনে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে ছুরিকাঘাতে কমপক্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

জার্মানির ফেডারেল পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ জানুয়ারি) কিয়েল থেকে হামবুর্গগামী একটি আঞ্চলিক ট্রেন ব্রোকস্টেড স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে এক ব্যক্তি বেশ কয়েকজন যাত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করে।

পুলিশের মুখপাত্র জুরগেন হেনিংসেন বলেছেন, হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হামলাকারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে তারা জানিয়েছে।

স্লেজউইগ-হলস্টেইন আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী  সাবিন সুয়েতারলিন-ওয়াক হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। জার্মান পাবলিক ব্রডকাস্টার এনডিআরকে তিনি বলেন, এটি ভয়ানক, আমরা হতবাক এবং আতঙ্কিত।
এদিকে, তদন্ত পরিচালনা স্বার্থে  জার্মানির জাতীয় রেল কোম্পানি হামবুর্গ এবং কিয়েলের মধ্যে কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে।

  • সর্বশেষ