শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জার্মান আদালতে মানবাধিকার গ্রুপের মামলা

মিয়ানমার সেনাবাহিনী

ইমরুল শাহেদ: একটি মানবাধিকার গ্রুপ ও ১৬ ব্যক্তি মিয়ানমার জেনারেলদের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের শাস্তি চেয়ে জার্মানির একটি আদালতে মামলা দায়ের করেছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর এবং ২০১৭ সালে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক আচরণের অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এবিসিনিউজ

ব্যাংককে মঙ্গলবার ঘোষিত এই মামলার ফোরটিফাই রাইটস গ্রুপের একজন অভিযোগকারী উল্লেখ করেছেন ‘দুটি অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের এখনও জবাবদিহি করা হয়নি।’

জার্মানির ফেডারেল প্রোসিকিউটরের কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এখানেই গত শুক্রবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি আদালতে যাওয়ার আগে অভিযোগ হিসেবে নথিভুক্ত হবে কিনা তা অফিসকে সিদ্ধান্ত নিতে হবে। এটা একট সম্ভাব্য দীর্ঘ প্রক্রিয়া।

মিয়ানমার জেনারেলদের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমানে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার মামলা হয়েছে। সার্বজনীন বিচারব্যবস্থার ধারণার অধীনে দায়বদ্ধতা চাওয়া কর্মীরা আর্জেন্টিনা, তুরস্ক এবং এখন জার্মানির জাতীয় আদালতেও মামলা দায়ের করেছে। 

ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ বলেছেন, আইনী নীতিটি অবস্থান বা জাতীয়তা নির্বিশেষে গণহত্যার জন্য বিচারের অনুমতি দেয় তখনই,  যখন অপরাধগুলো এত গুরুতর হয় যে, সেগুলো সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধের প্রতিনিধিত্ব করে।

ফোর্টফাই রাইটস এক বিবৃতিতে বলেছে, ‘জার্মান আইনের অধীনে এই অপরাধগুলোর একটি তদন্ত এবং পরবর্তী বিচারের মাধ্যমে যারা গুরুতর অপরাধ করেছে তাদের শাস্তি দেবে, ভবিষ্যতে মিয়ানমারে অপরাধীদের প্রতিরোধ করবে এবং অন্যত্র অপরাধীদের কাছে ইঙ্গিত দেবে যে নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা হবে। এড়ানো যাবে না’।  

আইএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়