শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৪৩ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ কোটি মুসুল্লিকে সেবা দিয়েছে মক্কার স্বেচ্ছাসেবীরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থ মক্কার গ্র্যান্ড মসজিদে স্বেচ্ছাসেবী পরিষেবা পেয়েছেন ৩ কোটি মুসুল্লি। খবর সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদি আরবের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ১৭ খাতে ৩৫ সংস্থার স্বেচ্ছাসেবীরা গত বছরের আগস্ট থেকে চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত প্রায় ৩ কোটি মুসুল্লিকে ১২ লাখ ঘণ্টা সেবা দিয়েছে।

তারা ৫৯ লাখ তীর্থযাত্রীকে সকালের নাশতা পরিবেশন করেন। ৩ লাখ সাড়ে ৬৬ হাজার ছাতা ও ২৩ লাখ বোতল জমজম কূপের পানি বিতরণ করা হয়।

এ ছাড়া গত আট মাসে সাত হাজার স্বেচ্ছাসেবক মদিনার মসজিদে নববীতে আসা ধর্মপ্রাণ ভ্রমণকারীদের সেবা দিয়েছেন।

তাদের পরিষেবা ঘণ্টা ছিল সাড়ে তিন লাখ। এর মধ্যে রয়েছে বয়স্ক মুসুল্লি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য, পথচারীদের পথ দেখানো, বিশেষায়িত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং বিভিন্ন ভাষায় নির্দেশনা প্রদান করা।

এমএএস

   

  • সর্বশেষ
  • জনপ্রিয়