শিরোনাম
◈ উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ ◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তেদ্রোস আধানম গেব্রিয়েসুস

মিহিমা আফরোজ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসকে মানুষ যেন ভুলেই গেছে! এ ধরনের উদাসীনতা ও অসচেতনতা করোনার আরও ভয়াবহ ভ্যারিয়েন্ট সৃষ্টির সুযোগ করে দিতে পারে। ইয়ন

গত শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, মহামারির জরুরি অবস্থা থেকে উত্তরণের উপায় থাকলেও, এখনও আমরা পুরোপুরি রেহাই পাইনি। স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কর্মসূচি সাময়িক বন্ধ থাকায় এটি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আগমনের পরিবেশ তৈরি করছে। যদি নতুন কোনো ভ্যারিয়েন্টের আগমন ঘটে, তাহলে সেটি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হওয়ার সব সম্ভাবনা রয়েছে। 

তিনি আরও বলেন, করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের জন্য ভাইরাসটি প্রকৃত অর্থেই প্রাণঘাতী।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ২৯২ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬১৬ জনের। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়