শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরবর্তী প্রজন্মের বোমারু বিমান উন্মোচন যুক্তরাষ্ট্রের

বোমারু বিমান বি-২১

মিহিমা আফরোজ: পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম উন্নত প্রযুক্তির স্টিলথ বোমারু বিমান বি-২১ রাইডার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। কোন ক্রু ছাড়াই দাপিয়ে বেড়াতে সক্ষম এই বিমান। অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে এর ডিজাইন ব্যতিক্রম হওয়ায় কৌতূহলের শেষ নেই মানুষের। আল-জাজিরা

বহুল আলোচনার পর অবশেষে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্টিলথ বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এই স্টিলথ বি-২১ বেমারু বিমান তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার। বোমারু বিমানটি এক নজর দেখতে ভিড় ছিল উৎসুক জনতার। পুরোনো বোমারু বিমানগুলোর ভিড়ের ওপর দিয়ে গর্জন করে আকাশে উড়ে। নতুন এয়ার ক্রাফটটি রাখা হ্যাঙ্গারের দরজা ধীরে ধীরে খোলার সময় সঙ্গীত বাজতে থাকে এবং আলো জ্বলে ওঠে।

নর্থরপ গ্রুম্যানের মুখপাত্র বলেছেন, এমন উন্নত প্রযুক্তির বি-২১ বোমারু বিমান আরও ১০০টি কেনার পরিকল্পনা করেছে মার্কিন বিমানবাহিনী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন বোমারু বিমান উন্মোচন হলো।

অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, বি-২১ রাইডার তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কৌশলগত বোমারু বিমান। এর অনেক সুনির্দিষ্ট তথ্য গোপন রাখা হচ্ছে। তবে বিমানটি মার্কিন বহরে বিদ্যমান বোমারু বিমানের তুলনায় আরও উন্নত। মস্কো ও বেইজিং সম্প্রতি কৌশলগত স্টিলথ বোমারু বিমান তৈরি করছে, এগুলো বি-২১ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এসবি২

  • সর্বশেষ