শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপ-আমেরিকায় চলে যাওয়া আফগানিরা নিজের দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে!

রাশিদুল ইসলাম: আফগানিস্তানের সামানগানের মাদ্রাসায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করলো ‘আজাদেগান’। ওই হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়। উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশের মাদ্রাসাটিতে তখন প্রার্থনা চলছিল। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সন্ত্রাসী ওই হামলার দায় স্বীকার করে তথাকথিত আজাদেগান ফ্রন্ট যেটি গড়ে তোলা হয় ইউরোপ-আমেরিকায় পালিয়ে যাওয়া আফগান নাগরিকদের সমন্বয়ে। তাদের দাবি, হামলায় বেশ কয়েকজন তালিবান সদস্য হতাহত হয়েছে। পারসটুডে

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় প্রায় আট মাস আগে এই ‘জাতীয় আজাদেগান ফ্রন্ট’ গঠিত হয়েছে। এই ফ্রন্ট গঠনের পেছনে রয়েছে বহু বছর আগে আফগানিস্তান ত্যাগ করে ইউরোপ-আমেরিকায় চলে যাওয়া আফগানরা। আফগানিস্তানের মাদ্রাসায় এ সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তালিবান সরকারের রাজনৈতিক সচিব মৌলভি আবদুল কবির ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে একটি বার্তা দিয়েছে। ওই বার্তায় আজাদেগানের সন্ত্রাসী হামলাকে মানবীয় মূল্যবোধ পরিপন্থি অপরাধ বলে নিন্দা জানিয়েছেন তিনি। তিনি সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন। 

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজায়িও মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনা ইসলামসহ মানবিক সকল মূল্যবোধ বিরোধী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আফগানিস্তানের ইবাক শহরের আল-জিহাদ মাদ্রাসায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি বলেছে এই সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বকে জানিয়ে দিলো আফগানিস্তানের জনগণের দুর্ভোগ এখনও শেষ হয় নি।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ ওইসব হামলার দায় স্বীকার করেছে। রাজধানী কাবুলসহ বহু শহরে সংঘটিত এইসব সন্ত্রাসী হামলা প্রমাণ করছে তালিবান সরকার দেশে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি করছে, তা যথার্থ নয়।

  • সর্বশেষ