শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৩৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালে জাপানে হামলার প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া: এফএসবির তথ্য ফাঁস

পুতিন

মিহিমা আফরোজ: রাশিয়া ২০২১ সালের আগস্টে জাপানকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। শুরুতে ইউক্রেনকে আক্রমণ করার কোন পরিকল্পনা ছিল না রাশিয়ার। কিন্তু কয়েক মাস পর মত পাল্টে ইউক্রেনে হামলা শুরু করে দেশটি। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এক সদস্য এ তথ্য ফাঁস করেছেন। নিউজ উইক

গত ১৭ মার্চ রুশ মানবাধিকারকর্মী ভ্লাদিমির ওসেচকিনকে পাঠানো ই-মেইল এফএসবির এক কর্মী এ তথ্য ফাঁস করেছেন। এই ই-মেইলের সঙ্গে একটি চিঠি যুক্ত করা ছিল । ওসেচকিন গুলাগু ডটনেট নামে একটি ফেইক ওয়েবসাইট পরিচালনা করেন। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এটি নিয়ে এফএসবির  অভ্যন্তরে যে ক্ষোভ তৈরি হয়েছিল সে সম্পর্কে নিয়মিত ওসেচিনকে লিখে পাঠাতেন এই কর্মী। 

এফএসবি সংক্রান্ত বিশেষজ্ঞ ক্রিস্টো গ্রোজেভ ই-মেইলটি পর্যালচনা করেছেন। তিনি বলেন, এফএসবির দুই কর্মীকে চিঠিটি তিনি দেখিয়েছিলেন। তারা জানিয়েছেন, এই চিঠি যে তার সহকর্মীরই লেখা এ বিষয়ে কোন সন্দেহ নেই। সম্পাদনা: খালিদ আহমেদ 

এমএ/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়