শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তি প্রতিষ্ঠায় একজোটে কাজ করতে সম্মত চীন-উত্তর কোরিয়া

শি জিনপিং ও কিম জন উন

ইমরুল শাহেদ: উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে বলেছেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পিয়ংইয়ংয়ের সঙ্গে একজোটে কাজ করতে বেইজিং সম্মত আছে। আল-জাজিরা

উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে কয়েকদিন আন্ত:ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর পর শনিবার (২৬ নভেম্বর) এ কথা বলা হয়েছে। কিম জন উন ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে সক্ষম। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কোনো পরমাণু হামলা মোকাবিলা করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। 

এই দেশটি ২০১৭ সাল থেকে পরমাণু পরীক্ষা শুরু করেছে এবং ধারাবাহিকভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে তিনি সপ্তম পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিমকে পাঠানো এক বার্তায় শি লিখেছেন, এই অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যেতে প্রস্তুত চীন। 

কেসিএনএ’র প্রতিবেদনে শি’এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পরিবর্তমান সময়ে বিশ্ব, সময় ও ইতিহাস বদলাচ্ছে। এই পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে একজোটে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন শি। চীনা কমিউনিস্ট পার্টি কংগ্রেসে শিকে তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। এ ব্যাপারে শিকে স্বাগত জানিয়ে একটি বার্তা পাঠান কিম। তার জবাবে শি উত্তর কোরিয়ার সঙ্গে একজোটে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কয়েকদিন আগে বালিতে জি২০ সম্মেলনের পার্শ্ব আলোচনায় মিলিত হন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দু’জন পিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষা নিয়ে একমত হন যে, পিয়ংইয়ংকে আর বাড়তে দেবে না বেইজিং। 

ওয়াশিংটন বলেছে, চীন হলো উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। তাদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থও রয়েছে। সেই প্রভাব দিয়ে উত্তর কোরিয়াকে সহায়তা করতে পারে চীন। গত নভেম্বর মাসে পিয়ংইয়ং যে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে তা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।    

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়