শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ই জঁ ক্যারল ও ডোনাল্ড ট্রাম্প

খালিদ আহমেদ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন মার্কিন লেখিকা ই জঁ ক্যারল। ১৯৯০-এর দশকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। যৌন নিপীড়নের অভিযোগের সময়ের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর এই আইনে প্রথম মামলা হলো। বিবিসি

সীমাবদ্ধতা-সংক্রান্ত সংবিধি বা স্ট্যাটিউট অব লিমিটেশন অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এই আইন।

এই আইন কার্যকর হওয়ার পর নিউইয়র্কে যৌন নিপীড়নের মামলা করার জন্য এক বছর সময় পাবেন ভুক্তভোগীরা। এর ফলে ১৮ বছরের বেশি বয়সী কেউ অনেক আগের যৌন নিপীড়নের ঘটনায় মামলা করতে পারবেন। সেই সুযোগটি নিয়েছেন ই জঁ ক্যারল।

অভিযোগকারী এই লেখিকা আমেরিকার একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন, ১৯৯০ সালে নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। তার দাবি, ওই লেখিকা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলছেন। পাল্টা মানহানির মামলাও করেছেন ট্রাম্প। সম্পাদনা: ইমরুল শাহেদ

কেএ/আইএস/এনএইচ

 

  • সর্বশেষ