শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা আমার ছিল না: অ্যাঙ্গেলা মার্কেল

অ্যাঙ্গেলা মার্কেল

মিহিমা আফরোজ: গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালানোর আগে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রাশিয়ার ব্যাপারে নিজের নীতিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার মত ক্ষমতা তার ছিল না। বিবিসি

মার্কেল বলেন, ২০২১ সালের গ্রীষ্মে ভ্লাদিমির পুতিন ও ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি ইউরোপের বিষয় নিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু এ বিষয় নিয়ে সামনে এগোনোর ক্ষমতা তার ছিল না। কারণ সবাই জানতেন যে, তিনি খুব দ্রুতই তার আসন থেকে বিদায় নিবেন।

অ্যাঙ্গেলা মার্কেল চার মেয়াদে জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন এবং গত ডিসেম্বরে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের আগে ২০২১ সালের আগস্টে তিনি সর্বশেষ মস্কো সফর করেন।

জার্মান নিউজ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তখনকার ধারণাটা ছিল খুবই স্পষ্ট। ক্ষমতার রাজনীতিতে তোমার প্রভাব শেষ। তিনি আরও বলেন, পুতিনের কাছে ক্ষমতাই ছিলো সব কিছু।

হামলা শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে বহুল সংখ্যক সেনাবাহিনী ও যুদ্ধ সরঞ্জাম জড়ো করে রাশিয়া। এটির বিরুদ্ধে অনেকেই দ্বিমত পোষণ করে এবং বলেন, মার্কেল ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ক্রেমলিনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়