শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:১৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহার্ঘ ভাতার দাবিতে কোলকাতায় সরকারি কর্মীদের বিক্ষোভ মিছিল, পুলিশি ধরপাকড়

ভাতার দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ

রাশিদুল ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন উদ্যোক্তারা। মূলত তিন দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু বিধানসভার দিকে এগোতেই পুলিশ তাদের আটকে দেয়। এ সময়ে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিতে উত্তেজনার সৃষ্টি হয়। পারসটুডে

আন্দোলনকারীদের দাবি- অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ করতে হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। রাজ্যের কর্মচারিরা বলেছেন, ৬ষ্ঠ বেতন কমিশনের সুপারিশের হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের তুলনায় ৩৫ শতাংশ পিছিয়ে আছেন তারা।  অন্য বহু রাজ্যে ‘ডিএ’ বা মহার্ঘভাতার হার এ রাজ্যের তুলনায় বেশি।  

মহার্ঘ ভাতার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কোলকাতার ধর্মতলা চত্বর। রাজ্য কো-ওর্ডিনেশন কমিটিসহ ৩০টি রাজ্য সরকারি কর্মচারি, শিক্ষক-শিক্ষিকাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। রাণী রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হলে ধর্মতলা চত্বরে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে তা ভেঙে এগিয়ে যান সরকারি কর্মচারীরা। এ সময়ে তারা বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে তুমুল ধস্তাধস্তি বাঁধে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পুরুষ-মহিলা নির্বিশেষে বহু আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ গাড়িতে তোলা হয়। এ সময়ে বেশ কিছু আন্দোলনকারী আহত হয়েছেন।

সরকারি কর্মীদের দাবি- তারা ন্যায্য দাবিতে পথে নেমেছিলেন। কিন্তু তাদের কথা না শুনে পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু আন্দোলনকারী রক্তাক্ত হন বলেও তাদের অভিযোগ।

  • সর্বশেষ